Monday, April 6, 2026

নন্দীগ্রামে নির্বাচন ঘিরে তুলকালাম, বহিরাগত এনে বিশৃঙ্খলা বিজেপির

Date:

Share post:

সমবায় সমিতির নির্বাচন (Election of Cooperative Societies) ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। রবিবার নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের ভেকুটিয়াতে সমবায় সমিতির নির্বাচন চলছে। ১২ আসনের ভেকুটিয়া সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটপর্ব (Voting) কিছুক্ষণ চলার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC)। বাঁশ, লাঠি নিয়ে চলে মারামারি। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বহিরাগতদের এনে নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তবে নির্বাচন ঘিরে সংঘর্ষে এদিন বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram Poilce Station) সূত্রে খবর। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিন দুপুর ২ টো পর্যন্ত ভেকুটিয়া সমবায় সমিতিতে চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তারপর শুরু হবে গণনার (Counting) কাজ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের আরও অভিযোগ, বিজেপি নেতা-কর্মীরা বহিরাগতদের (Outsiders) নিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের ভোটদানে বাধা দিচ্ছিলেন। পাশাপাশি ভোটারদের টোটোতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। তবে শান্তিপূর্ণ ভোটের (Peaceful Election) পক্ষেই সওয়াল করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...