Monday, April 6, 2026

সুনীলের স্বপ্নপূরণ, ডুরান্ড কাপ জয় বিএফসির

Date:

Share post:

ডুরান্ড কাপ ( Durand Cup) চ‍্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি (BFC)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে মুম্বই সিটি এফসি-কে (Mumbai City Fc) ২-১ হারাল সুনীল ছেত্রীর দল।

অধরা ডুরান্ড কাপ জয় সুনীল ছেত্রীর। এত দিন পর্যন্ত তাঁর ট্রফি ক্যাবিনেটে শুধু এই খেতাবটাই ছিল না। রবিবারের কলকাতা সেই স্বপ্নও পূরণ করে দিল বাংলার জামাইয়ের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসি-কে। বেঙ্গালুরুর হয়ে গোল করেন শিবশক্তি এবং অ্যালান কোস্তা। মুম্বইয়ের একমাত্র গোলদাতা আপুইয়া।

ঘরোয়া ফুটবলে আই লিগ, আইএসএল, ফেডারেশন কাপ, সুপার কাপের পর ডুরান্ড কাপও ঘরে তুলল বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন হয়ে সুনীল ট্রফি উৎসর্গ করলেন সতীর্থদের।
ডুরান্ডে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে এসেছিল দুই ফাইনালিস্ট। শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই বাজিমাত করল সাইমন গ্রেসনের প্রশিক্ষণাধীন বেঙ্গালুরু। খেলার ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু। রক্ষণ থেকে বল ভাসিয়েছিলেন জোভানোভিচ। মুর্তদা ফলকে টপকে গোল করেন শিবশক্তি। প্রতিযোগিতায় পঞ্চম গোল তাঁর। এবারের ডুরান্ডের আবিষ্কার দক্ষিণী তরুণ স্ট্রাইকার। তবে ম্যাচের ৩০ মিনিটেই খেলায় সমতা ফেরায় মুম্বই। গোল করেন আপুইয়া। ৩৮ মিনিটেই এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। দুরন্ত শট নিয়েছিলেন রয় কৃষ্ণ। কিন্তু গোললাইন থেকে অনবদ্য সেভ করেন মুম্বইয়ের ছাংতে। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে এগিয়ে যায় বেঙ্গালুরু। সুনীলের কর্নার থেকে হেডে গোল করেন কোস্তা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।

আরও পড়ুন:মঙ্গলবার মোহালিতে ভারতের ম‍্যাচ, বিপাকে পাঞ্জাব ক্রিকেট সংস্থা, বকেয়া পাঁচ কোটি মেটানোর নির্দেশ পুলিশের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...