Monday, April 6, 2026

টি-২০ বিশ্বকাপে কোহলি কি ওপেন করবেন? কী বললেন রোহিত?

Date:

Share post:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। সেই মেগা টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli) ওপেন করবেন কিনা সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতী দল। ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই সিরিজের প্রথম ম‍্যাচের আগে টি-২০ বিশ্বকাপে বিরাটের ওপেন করা নিয়ে মুখ খুললেন রোহিত।

এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে কি কোহলিকে ওপেন করতে দেখা যাবে? জবাবে রোহিত বলেন, “কোহলি একটা বিকল্প। এরকম বিকল্প থাকলে ভাল হয়। বিশ্বকাপে আপনি এমন দল চান যেখানে যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারবে। যদি আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করি তাতে তো কোনও সমস্যা নেই।”

এর পাশাপাশি রোহিত আরও বলেন,” কোন ক্রিকেটারকে দলের জন্য কোথায় কাজে লাগতে পারি সেটা আমরা জানি। কোহলি আগেও ওপেন করেছে। সেটা আমাদের মাথায় আছে। বিশ্বকাপে ও অবশ্যই আমাদের জন্য একটা বিকল্প। ও থাকায় তৃতীয় ওপেনার নিতে হয়নি আমাদের। দরকার পড়লে ওকে ওপেনিংয়ে কাজে লাগানো হবে।”

তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে, টি-২০ বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুলই। সেই সম্পর্কে রোহিত বলেন, ‘কেএল রাহুল টি-২০ বিশ্বকাপে ওপেন করবেন। ওর পারফরম্যান্স মাঝে মাঝে নজরে পড়ে না।

আসলে ২০২২ এশিয়া কাপে বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করেই প্রায় তিন বছর বাদে শতরানের মুখ দেখেন। ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করার পর, ফের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেন কোহলি। আর এরপর থেকেই তাঁকে ওপেন করানোর দাবি জোরদার হয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, টি-২০ বিশ্বকাপে কোহলিকে দিয়েই ওপেন করানো উচিত।

আরও পড়ুন:‘বিরাট-রোহিতের থেকে অনেক ক্ষমতা রাহুলের’, বললেন গম্ভীর

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...