Monday, April 6, 2026

মেয়েদের শৌচালয় থেকে উদ্ধার ক্যান্টিন কর্মীর মোবাইল! এবার তোলপাড় বম্বে আইআইটি

Date:

Share post:

চন্ডীগড়ের পর মুম্বই। ফের মহিলাদের গোপন ছবি ফাঁসের অভিযোগ নিয়ে তোলপাড়। চন্ডীগড় বিশ্ববিদ্যালের ছাত্রীদের স্নানের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বম্বে আইআইটির ছাত্রী হোস্টেলের শৌচালয় থেকে উদ্ধার মোবাইল। এক ছাত্রী শৌচালয়ে থাকাকালীন সেই মোবাইলে ভিডিও উঠছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনায় হোস্টেল ক্যান্টিনের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শৌচালয়ে থাকাকালীন ওই ছাত্রী লক্ষ্য করেন সেখানকার বন্ধ জানালার এককোণে একটি মোবাইল। বিষয়টি নজরে আসতেই ওই পড়ুয়া হোস্টেল কর্তৃপক্ষকে তা জানান। সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে চলে আসেন ডিন। খবর দেওয়া হয় পুলিশে। জানা যায় মোবাইলটি ক্যান্টিন কর্মীর। এই কর্মী নাইট শিফটে কাজ করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- ১১১ টাকায় তন্তুজের শাড়ি: প্রতিযোগিতায় ২১ তারিখ ‘জনতা শাড়ি’ বাজারে আনছে খাদি


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...