Monday, April 13, 2026

৩০ ঘণ্টা পার, কুড়মিদের রেল-সড়ক অবরোধ অব্যাহত , নাজেহাল যাত্রীরা

Date:

Share post:

মঙ্গলবারের পর বুধবারও তপশিলি উপজাতি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে রেল ও সড়ক অবরোধ অব্যাহত কুড়মি সম্প্রদায়ের। পুরুলিয়ার  কুশতাঁড় স্টেশন-সহ বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল তারা। যার জেরে বুধবারও বাতিল একাধিক ট্রেন। হয়রানির শিকার যাত্রীরা।

আরও পড়ুন:জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ কুড়মি সম্প্রদায়ের , দুর্ভোগে যাত্রীরা

কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের জেরে রেলের আদ্রা ডিভিশনের তরফে ১১টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। রুট পরিবর্তন করা হয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেনের। ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।যার জেরে চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা। অবরোধ চলছে খেমাশুলিতেও।  ঘটনাস্থলে মোতায়েন রয়েছে RPF ও GRP।

বহুদিন ধরেই নিজেদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবি জানাচ্ছে কুড়মি-মাহাতোরা। আন্দোলেন পথেও হেঁটেছিল। শুধু আদিবাসী সম্প্রদায়ভুক্ত করাই নয়, একাধিক দাবিতে আন্দোলন করেছিলেন তাঁরা। মঙ্গলবার ফের কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকা ভুক্ত করার দাবিতে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কুশতাঁড় স্টেশনে শুরু হয় রেল অবরোধ। রেল লাইনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। ফলে ব্যহত হয় পরিষেবা। বাতিল করা হয় বহু ট্রেন। শুধু রেল লাইন নয়, পাশেই ৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কুড়মি সমাজ। ফলে রেল পরিষেবার পাশাপাশি সড়ক পথ ও বন্ধ হয়ে যায়।

এদিকে আজ প্রশাসনের তরফে কুড়মি সম্প্রদায়ের দাবিদাওয়া শুনবে বলে জানানো হয়েছে। খুব শীঘ্রই বৈঠক শুরু হবে।

Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...