Monday, April 13, 2026

অস্কারে মনোনীত ভারতীয় সিনেমা, বলিউডকে টেক্কা দিল গুজরাট

Date:

Share post:

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস(95th Academy Awards) এর নমিনেশনে জ্বলজ্বল করছে ভারতীয় সিনেমার (Indian Cinema) নাম। তবে বলিউড নয়, অস্কারে জায়গা করে নিল গুজরাটের ছবি।পরিচালক প্যান নলিনের (Pan Nolin) ছোটবেলার স্মৃতিকে সঙ্গী করে তৈরি হওয়া সিনেমা লাস্ট ফিল্ম শো (ছেলো শো) , এবার অস্কারের (Oscar)জন্য মনোনীত হয়েছে।

সেলুলয়েড স্বপ্নের গল্প বলে। গুজরাটের গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠা এক ছেলের আবেগ আর অনুভূতির বুননে এগিয়ে চলে এই ছবির গল্প। সেই পরিবেশের সংস্কৃতি, ঐতিহ্য আর খাঁটি বন্ধুত্বের কথা ফুটে উঠেছে সিনেমায়। দ্য কাশ্মীর ফাইলস এবং আরআরআর-এই দুটি ছবির যে কোনও একটিকে ভারতের অফিসিয়াল অস্কারে প্রবেশ করতে পারে বলে অনেকেরই ধারণা তৈরি হয়েছিল। সেখানে ছেলো শো অস্কার প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় অনেকই অবাক হয়েছেন। রবার্ট ডিনিরোর ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে (Tribeca Film Festival) ওপেনিং ফিল্ম হিসেবে লাস্ট ফিল্ম শো (Last film show) এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল । তখনই এই ছবি সবার নজর কেড়ে নেয়। স্পেনের ৬৬তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে (66th Valladolid Film Festival) ‘গোল্ডেন স্পাইক’ সহ একাধিক পুরষ্কার জিতেছে এই ছবি। প্যান নলিন পরিচালিত সিনেমাটি ১৪অক্টোবর সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে সিদ্ধার্থ রায় কাপুরের ব্যানার রায় কাপুর ফিল্মস, জুগাদ মোশন পিকচার্স, মনসুন ফিল্মস, ছেলো শো এলএলপি, এবং মার্ক ডুয়েল।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...