Monday, April 6, 2026

শাহি সাক্ষাৎ মিতালি রাজের !

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj Meets with Home Minister Amit Shah) ৷ এনিয়ে অমিত শাহ নিজে একটি টুইট করেন ৷ সেখানে মিতালির সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘অন্যতম সেরা মহিলা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা হল ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর টুইটারে মিতালির সঙ্গে সাক্ষাতের (Mithali Meets Amit Shah) ছবি পোস্ট করে লেখেন, ‘‘অন্যতম সেরা মহিলা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা হল ৷ তাঁর দুই দশকের সফল খেলোয়াড় জীবনে দেশের জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছেন ৷ তিনি বিশ্বের সকল উদীয়মান খেলোয়াড়ের কাছে একজন অনুপ্রেরণা ৷’’ তবে, অমিত শাহ’র সঙ্গে মিতালির সাক্ষাতে নানান গুঞ্জন শুরু হয়েছে ৷
অন্যদিকে তাঁকে সময় দেওয়ার জন্য মিতালি অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন ৷ ফলে এটা স্পষ্ট মিতালি রাজের তরফেই এই সাক্ষাতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ যে টুইটে মিতালি লিখেছেন, ‘‘আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলাম ৷ তাঁর সঙ্গে এই সাক্ষাৎ খুবই সন্তোষজনক ছিল এবং ইতিবাচক আলোচনা হয়েছে ৷ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ৷’’

আরও পড়ুনঃ অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ৭টি দেশের মুদ্রা! ইডির চার্জশিট পার্থকে বলছে “প্রকৃত সুবিধাভোগী”
উল্লেখ্য, ২৩ বছরের লম্বা ক্রিকেটার জীবনে সম্প্রতি ইতি টেনেছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ৷ নিউজিল্যান্ডে আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন মিতালি ৷ ভারতের একমাত্র মহিলা ক্রিকেটার যিনি ২০০৫ এবং ২০১৭ সালের আইসিসি বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ যেখানে ২০১৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে খেতাব জয়ের খুব কাছে গিয়েছিলেন মিতালিরা ৷

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...