Tuesday, March 31, 2026

শিক্ষক নিয়োগ মামলায় সুবীরেশের গ্রেফতারি প্রসঙ্গে বিস্ফোরক সৌগত

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় এসএসসির(SSC) প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের(Subiresh Bhaterjee) গ্রেফতারির ঘটনায় বিস্মিত গোটা রাজ্য। একজন উপাচার্যের এভাবে গ্রেফতারের ঘটনা রাজ্যের ইতিহাসে বিরল। এই ইস্যুতেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Sougata Roy)। তিনি জানালেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারিতে উপাচার্য পদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার দায় তিনি ঠেললেন পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chaterjee) দিকে।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, “সুবীরেশবাবু কী ভাবে উপাচার্য হয়েছিলেন আমি জানি না। উনি বটানির লোক। তাঁর কী এমন মহৎ গুণ আমি জানি না যে একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, উপাচার্য, আবার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষের পদটাও উনি ছাড়েননি। এগুলো কেন কেউ দেখেনি আমি জানি না।” একইসঙ্গে তিনি বলেন, “সুবীরেশবাবুর গ্রেফতারিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে। আর উপাচার্য পদের মহিমা – গরিমা অনেকটা ক্ষতিগ্রস্ত হল। শিক্ষা ব্যবস্থায় একজন উপাচার্য জেলে যাচ্ছেন, এতে আমি লজ্জিত। পার্টির প্রতি কোনও আনুগত্য ছিল বলে জানি না। ব্যক্তির প্রতি আনুগত্য হতে পারে। বিড়ম্বনায় পড়েছে পার্টি তার জন্যে।”

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...