Monday, April 6, 2026

উৎসবের বাংলাকে অশান্ত করতে ফের পথে বামেরা, রণক্ষেত্র রায়গঞ্জের কর্ণজোড়া

Date:

Share post:

উৎসবের বাংলাকে অশান্ত করতে ফের পথে CPIM। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। কিন্তু তারপরেও সেই বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে বামেরা। আর এর জেরেই অশান্তি ছড়াচ্ছে। বৃহস্পতিবার, বিক্ষোভের নামে সিপিআইএমের মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়া। কলকাতা থেকে বাম নেতৃত্ব গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। দলভারী করতে বহিরাগতদের ভাড়া করে আনা হয় বলে অভিযোগ। পুলিশের (Police) ব্যারিকেড (Barricade) ভাঙা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামানা ছোড়ে পুলিশ।

মিছিলে অশান্তির জেরে এলাকার দোকান-বাজার বন্ধ হয়ে যায়। পুজোর মুখে লোকসান হয় ব্যবসায়ীদের। ব্যাহত হয় যান চলাচল। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রাজনীতির ময়দানে নিজেদের ভাসিয়ে রাখতে সিপিআইএমের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল সভাপতি কানইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, ৩৪ বছর বামেরা কোনও উন্নয়ন করেনি। এখন আন্দোলনের নামে পরিবেশ অশান্ত করছে তারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...