Monday, April 6, 2026

ডেঙ্গি সামলাতে এবার ‘পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি’র ঘোষণা করল পুরসভা

Date:

Share post:

সামনে পুজো, তার আগেই বাড়ছে ডেঙ্গুর (Dengue) প্রাদুর্ভাব। এবার করা নির্দেশিকা জারি করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর (Department of Public Works and Urban Development)। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। প্রয়োজনে বিশেষ পর্যবেক্ষক টিম পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার কথাও চিন্তাভাবনা করছে প্রশাসন। এর মধ্যেই বড় ঘোষণা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত ‘পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি’-র (Pulse Mode Clean Activity’) আওতায় কাজ করা নির্দেশ দেওয়া হল রাজ্যের সব পুরসভাকে।

লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জমা জল থেকে শুরু করে ফাঁকা জমি, ড্রেন এই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার করা নির্দেশ এল প্রশাসনের তরফ থেকে। পুজোর আগে এবং পুজোর পরে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে নজর দিতে হবে। ভিক্টর কন্ট্রোল মনিটরিং (Victor Control Monitoring) অফিসারদের তাঁদের নির্দিষ্ট করে দেওয়া ওয়ার্ডগুলি পরিদর্শন করতে হবে। ডেঙ্গি আটকাতে নতুন মডেল তৈরি করে এগোতে চাইছে সরকার। দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে আগের মতো করেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিটি পৌরসভার অধীনস্থ এক্সিকিউটিভ অফিসার পদের দায়িত্ব যাঁরা আছেন তাঁরা নজরদারি করবেন ।পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। সরেজমিনে সবটা দেখে রিপোর্ট দিতে হবে এক্সিকিউটিভ পদের দায়িত্বগত অফিসারদের, স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়েও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সাত জেলাতে অ্যান্টি লার্ভা স্প্রে বাড়ানোর পাশাপাশি ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরনিগমগুলিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...