Wednesday, April 8, 2026

“জোট বদলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন?” বিহারে গিয়ে নীতীশকে খোঁচা শাহের

Date:

Share post:

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে(Lalu Prasad Yadav) সঙ্গে নিয়ে সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) সঙ্গে বৈঠকে বসতে দিল্লি গিয়েছেন নীতীশ কুমার(NitishKumar)। লক্ষ্য ২৪-এর নির্বাচনকে নজরে রেখে বিরোধী জোটকে শক্তিশালী করা। তবে তাঁর দিল্লি সফরের আগে শুক্রবারই নীতীশকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, “লালুর কোলে বসতে বিজেপির সঙ্গে ‘প্রতারণা’ করেছেন নীতীশ। এভাবে কি প্রধানমন্ত্রী হতে পারবেন?”

দুদিনের সফরে বিহারে এসেছেন অমিত শাহ। শুক্রবার বিজেপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নির্দিষ্ট খোঁচা দিয়ে তিনি বলেন, “নীতীশ কুমার লালুপ্রসাদ যাদবের কোলে বসতে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। সীমাঞ্চল আপনাকে এর জবাব দেবে নীতীশ কুমার। এইভাবে রাজনৈতিক জোট বদলে কি আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন?” একই সঙ্গে তিনি বলেন, “ওরা বলছে আমি নাকি এখানে উসকানি দিতে এসেছি। কিন্তু আমার উসকানি দেওয়ার দরকার নেই। ওসব কাজ লালুপ্রসাদ যাদব করুন। আমি সীমান্তবর্তী জেলাগুলিকে এই বার্তা দিতে চাই, কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজত্বে কারও ভয় পাওয়ার দরকার নেই।”

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...