Saturday, April 11, 2026

ঝুলনের বিদায়ী ম‍্যাচকে স্মরণীয় করতে বিশেষ উদ‍্যোগ সিএবির

Date:

Share post:

শনিবার লর্ডসে জীবনের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী (Jhulan Goawami)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম‍্যাচে মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল (India Team)। আর এই ম‍্যাচেই জীবনের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম‍্যাচ খেলতে নামছেন ঝুলন। আর এই ম‍্যাচকে স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। সুদূর লর্ডসে খেলা হলেও বাংলার মাটিতে ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচ এক সঙ্গে বসে উপভোগ করার বিশেষ ব‍্যবস্থা নিল সিএবি। ভক্তরা একসঙ্গে বসে দেখতে পারবেন খেলা। সেই উদ‍্যোগ নিল সিএবি। শনিবার ফোরাম মলের আইনক্সে লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হবে এই ম্যাচ।

এই ম্যাচ দেখার ক্ষেত্রে কোনও টিকিট ধার্য করা হয়নি, এমনটাই জানা গিয়েছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে এই স্ক্রিনিংয়ে অংশ নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই স্ক্রিনিং।

প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে হরমনপ্রীত কৌররা। শনিবার নিয়মরক্ষার ম্যাচ। তবু এই ম্যাচ ঝুলনের জন্যই আলাদা করে গুরুত্ব পাচ্ছে ভারতীয় দলের কাছে।

আরও পড়ুন:ব‍্যাট হাতে কামাল দেখাচ্ছেন সচিন, টি-২০ বিশ্বকাপে নেওয়া হোক তেন্ডুলকরের, ঝড় সোশ্যাল মিডিয়ায়

Related articles

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...