Saturday, June 13, 2026

ব‍্যাট হাতে কামাল দেখাচ্ছেন সচিন, টি-২০ বিশ্বকাপে নেওয়া হোক তেন্ডুলকরের, ঝড় সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

অবসরের পরও ২২ গজে নেমে কামাল দেখাচ্ছেন সচিন তেন্ডুলকর। ৪৯ বছর বয়সেও ব‍্যাট হাতে সাবলীল মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার তিনি এমন একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন, যেটা ছাপিয়ে যাবে বর্তমান প্রজন্মের ব্যাটারদের  পারফরম্যান্সকেও। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে দেখে মনে হচ্ছিল, যেন সেই অতীতেই রয়েছে সকলে। ২০ বলে ৪০ রান করলেন সচিন। যার সুবাদে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল‍্যান্ড লেজেন্ডসদের ৪০ রানে হারাল ইন্ডিয়া লেজেন্ডস।

চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে একেবারে পুরোন ফর্মে নিজেকে মেলে ধরেছেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবারই ইংল‍্যান্ড লেজেন্ডসে বিরুদ্ধেও ব‍্যাটের জাদু দেখালেন তিনি। ইনিংস শুরু করার পরে তেন্ডুলকর ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে তাঁর প্রথম বাউন্ডারি মারার আগে অবশ্য একটি সিঙ্গেল দিয়ে তাঁর রানের খাতা খোলেন। পরের ওভারেই তেন্ডুলকর প্রাক্তন ইংল্যান্ড পেসার ক্রিস ট্রেমলেটকে দু’টি ছক্কা এবং একটি চার হাঁকান। প্রথম ছক্কাটি ফাইন লেগে বাউন্ডারির ​​উপর দিয়ে চলে যায়। যদিও দ্বিতীয় ছক্কাটি নেটপাড়ায় বেশি ভাইরাল হয়েছে। আর সচিনের এই পারফরম্যান্স দেখার পরই আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে নেওয়ার জন্য আবেদন করেছেন নেটিজেনরা। এছাড়া সচিনের ব্যাটিং দেখে নস্টালজিয়ায় ভুগছেন ক্রিকেটভক্তরা।

আরও পড়ুন:প্রস্তুতি শুরু সুনীলদের, ‘এই সফর দলের তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে’, মত বাইচুং-এর


Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...