Monday, April 13, 2026

শেষ ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কী বললেন ঝুলন?

Date:

Share post:

শনিবার ২০ বছরের দীর্ঘ ক্রিকেট জীবন শেষ হতে চলেছে ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন। বিদায়ের আগে ঝুলন জানালেন, দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারা তাঁর জীবনের একমাত্র আক্ষেপ।

 

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ঝুলন বলেন,” ক্রিকেট জীবন শেষ হতে চলেছে, কিন্তু আক্ষেপ বলতে গেলে একটি, সেটি হল দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছি, যদি একটাতেও জিততে পারতাম, তাহলে তা আমাদের জন্য খুব ভালো হত। কারণ সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য। এই একটিই আক্ষেপ আমার রয়েছে।”

লর্ডসে শেষ ম‍্যাচ। ইডেনের বদলে লর্ডসে ক্রিকেট জীবন শেষ করছেন। এই নিয়ে ঝুলন বলেন,” আমার শেষ ম্যাচ লর্ডসে হচ্ছে। দুর্ভাগ্যবশত, ঘরের মাটিতে কোনও একদিনের সিরিজ নেই আমাদের। আর টি-২০ বিশ্বকাপের আগে এটিই আমাদের শেষ একদিনের সিরিজ। বিশ্বকাপের জন্য দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং এইভাবেই সূচি নির্ধারিত ছিল। আমার মনে হয় আমি যথেষ্ট ভাগ্যবান। ইংল্যান্ডের বিরুদ্ধেই আমার অভিষেক হয়েছিল, আর আমার শেষটাও ইংল্যান্ডের বিরুদ্ধেই। লর্ডস যে কোনও ক্রিকেটারের জন্য স্পেশ্যাল এবং আমি খুশি এমনটা হওয়াতে। আমার কোনও আক্ষেপ নেই এই বিষয়ে।”

আরও পড়ুন:প্রথম প্রস্তুতি ম‍্যাচ নিয়ে কী বললেন স্টিমাচ?

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...