Tuesday, June 23, 2026

ফের সুন্দরবনে বাঘের হামলা! কাঁকড়া ধরতে যাওয়াই কাল মৎস্যজীবীর

Date:

Share post:

বাঘের হামলায় (Tiger Attack) ফের জখম এক মৎস্যজীবী (Fisherman)। যদিও বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে জঙ্গল থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন সঙ্গীরা। জখম ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে জঙ্গলে যাওয়ার জন্য তাঁর কাছে বৈধ কাগজপত্র (Valid Proof) ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলার জঙ্গলে। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সনাতন মণ্ডল। তিনি সুন্দরবনের গোসাবা ব্লকের লাহারিপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার দুই সঙ্গীকে নিয়ে সনাতন সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে যান। কিন্তু জঙ্গলের আড়ালে যে বাঘ ঘাপটি মেরে বসে রয়েছেন, তা ঘুণাক্ষরেও টের পাননি ওই মৎসজীবী। কিছু বুঝে ওঠার আগে আচমকাই বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের হামলায় তিনি গুরুতর জখম (Critically Injured) হন। সনাতনের ঘাড়ের কাছে তৈরি হয়েছে গভীর ক্ষত। এদিন দুই সঙ্গী রীতিমতো লড়াই করে তাঁকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনেন। আপাতত স্থানীয় হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর।

বাঘের হামলায় মৎস্যজীবীর জখম হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে স্থানীয়রা। এর আগে গত ২৫ অগাস্ট বাঘের হামলার শিকার হন এক মৎস্যজীবী। সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গলের গাঁড়াল নদীতে কাঁকড়া ধরতে যান তিনি। তার আগের সপ্তাহে সুন্দরবনের ঝিলার জঙ্গলে প্রায় একই ঘটনা ঘটে।

আরও পড়ুন:হিজাব না পরায় সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...