Saturday, March 21, 2026

বাংলাদেশ পাচারের আগে পুলিশের জালে আন্তর্জাতিক মোবাইল পাচারচক্রের ২ পান্ডা

Date:

Share post:

বড়সড় আন্তর্জাতিক পাচারচক্রের হদিশ (International Mobile Trafficking) পেল গোপালনগর থানার পুলিশ (Gopalnagar Police)। পাচারের আগেই ৭২টি মোবাইল এবং ৫৭১০ বাংলাদেশি টাকা-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধেয় গোপালনগর থানা এলাকার ১৬ নম্বর রেলগেট থেকে ইমরান মণ্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি ধরা দেয় পুলিশের জালে।

মোবাইল ব্যবসায়ী ইমরান আনোয়ার হোসেন মারফত চুরি যাওয়া মোবাইলগুলিকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ধৃতরা। সেই সময় গোপালনগর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। আনোয়ার হোসেন বাংলাদেশের যশোরের বাসিন্দা, সে ব্যবসায়িক ভিসা (Business Visa) নিয়ে ১০ দিন আগেই ভারতে প্রবেশ করেছিল। অন্যজন গোপাল নগরের বাসিন্দা ইমরান, তার মারফত এই মোবাইল ফোনগুলিকে পাচার করার চেষ্টা করা হয়েছিল।

বনগাঁর এসপি (SP) জয়িতা বসু (Jayita Basu) জানান, শুক্রবার সন্ধেয় গোপালনগর থানার পুলিস গোপালনগর থানা এলাকা থেকে ইমরান মণ্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই মোবাইল পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...