Monday, April 13, 2026

কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান।আইএসএলের আয়োজক এফএসডিএল-এর অনুমতি মেলেনি। তাই এবারও কলকাতা লিগে খেলবে না মোহনবাগান। শনিবার সরকারিভাবে আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফে।

এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা আগেই বলেছিলাম এফএসডিএল-এর অনুমতি পেলেই কলকাতা লিগে খেলব। কিন্তু আমরা অনুমতি পাইনি তাই কলকাতা লিগে খেলছি না। এফএসডিএলের চিঠি আমরা আইএফএ-কে পাঠিয়ে দিয়েছি।’’

এফএসডিএল-এর নিয়মেই আছে, আইএসএলের সময় অন্য কোনও টুর্নামেন্ট বা লিগে খেলতে পারবে না দেশের সেরা লিগে অংশগ্রহণকারী দলগুলি। আইএফএ পুজোর আগেই মোহনবাগান-সহ তিন প্রধানকে সুপার সিক্সের দু’টি করে ম্যাচ খেলতে বলেছিল। সূচিও তৈরি করে দু’দিন আগে ক্লাবগুলিকে পাঠানো হয়। কিন্তু এদিন মোহনবাগান সরকারিভাবে লিগে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিল। আইএফএ কী করে, সেটাই দেখার।

আরও পড়ুন:ঝুলনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হরমনপ্রীত, প্রীয় ঝুলুদিকে তুলে দেওয়া হল বিশেষ স্মারক

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...