Wednesday, March 18, 2026

মহালয়ার দিন চেতলা অগ্রণী থেকে জেলায় জেলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহালয়ায় পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা।চারিদিকে শুধুই পুজোর গন্ধ। চলছে শেষ পর্যায়ের ‘শপিং’। এই মহালয়ার দিনই জেলায় জেলায় পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ চেতলা অগ্রণী থেকে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই জেলায় প্রস্তুতি নেওয়ার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নবান্ন।ইতিমধ্যেই জেলার পুজো উদ্বোধনের অপেক্ষা।

আরও পড়ুন:মহালয়ার দিনও বৃষ্টি! মনখারাপের বার্তা আবহাওয়া দফতরের

সব মিলিয়ে আজ চেতলা অগ্রণী থেকে বিভিন্ন জেলায় ২৫০ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্বোধনের সময় উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে ঢাকিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশ পাওয়ার পরেই ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে পুজো কমিটিগুলি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই পুজোর উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন কলকাতায় তিনটি পুজোর উদ্বোধন করেছেন। তবে আজ জেলাগুলিতে পুজোর উদ্বোধন করা হলেও আগামীকাল সোমবার থেকে কলকাতায় পুজো মন্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থী পর্যন্ত তিনি কলকাতার বিভিন্ন পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...