Monday, April 6, 2026

এবার পুজোর মজা পেতে আসতেই হবে ইবিজাতেই

Date:

Share post:

দুর্গাপুজোতে ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা, কলকাতার বুকে একটি অন্য অভিজ্ঞতা দিতে হাজির হয়েছে। আসন্ন দুর্গাপুজোর জন্য নিয়ে এসেছে বিশেষ অফার।
সারা বছর কাজের ব্যস্ততার পর পূজোর এই চার দিন আমরা বাঙালিরা শুধু নয় আপামর মানুষ আনন্দে মেতে উঠি। বাড়ি থেকে দূরে একটু সবুজ নিরিবিলিতে ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা দুর্গাপুজার বিশেষ অফার সহ অতিথিদের আমন্ত্রণ করতে প্রস্তুত । ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত একটি বিশেষ দুর্গাপুজো অফার ঘোষণা করেছে, যার মধ্যে থাকছে- থাকা, মধ্যাহ্নভোজ ও রাতের খাবার সহ সকালের ব্রেকফাস্ট। এর সঙ্গে বাড়তি পাওনা সাঁতার কাটা, বোটিং ও অসংখ্য ইনডোর এবং আউটডোর গেমস। প্রধান আকর্ষণ হিসাবে থাকছে, ঢাকি, বাউল পারফরম্যান্স, আনপ্লাগড সিঙ্গার, ডিস্কো, কারাওকে সেশন, বৃক্ষরোপণ কর্মশালা ও মুভি শো। যা প্রাপ্তবয়স্কদের ও বাচ্চাদের উৎসবের পাশে মজার মেজাজ তৈরি করবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্গাপুজোর সময় এক রাত থাকার জন্য ব্রেকফাস্ট থেকে রাতের খাবার এর খরচ পরবে ৮,৯৯৯/- থেকে ১১,৯৯৯/- (GST সহ)।
ইবিজা এর জেনারেল ম্যানেজার শুভদীপ বসুর জানিয়েছেন, “কলকাতার মধ্যে সবুজে ভরপুর এই রিসোর্ট। আমরা অতিথিদের মধ্যে আনন্দ লক্ষ্য করেছি। কারণ তারা পুজোর সময় অন্তত একদিনের জন্য নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করে। আতিথেয়তার ক্ষেত্রে মহামারী চলাকালীন ইবিজা ইতিমধ্যেই পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...