Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে জয় পেল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে অজিদের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ ঘরে তুলল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-১। দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব। সিরিজ সেরা অক্ষর প‍্যাটেল।

২) কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে একই দিনে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল ও মহামেডান। বিদেশিহীন রিজার্ভ দল নিয়ে লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল।

৩) কলকাতা লিগে প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পেল  মহামেডান। রবিবার এরিয়ানকে ৩-০ গোলে হারাল। মার্কাস যোশেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমানে এনদিয়ায়ে। ৮১ মিনিটে তৃতীয় গোল ফসলু রহমানের।

৪) নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে ১৮ অক্টোবর। সে দিনই হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। এদিন এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। ইতিমধ্যেই বিসিসিআইয়ের নিয়োগ করা নির্বাচনী আধিকারিক রাজ্য সংস্থাগুলিকে একটি নোটিস পাঠিয়ে নির্বাচনের সূচির কথা জানিয়েছেন।

৫) দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন কঠিন সিদ্ধান্ত নিলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কে রাহানে। মাঠে খারাপ ব্যবহার করার জন্য নিজের দলের ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বার করে দিলেন তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...