Tuesday, April 7, 2026

দুর্গাপুজোয় মায়েদের বস্ত্র উপহার ত্রিপুরা তৃণমূলের

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এ এমন এক উৎসব যেখানে উচ্চ-মধ্য-নিম্নবিত্ত সকলেই নিজের মতো করে খুশির জোয়ারে মেতে ওঠে। গত দু’বছর করোনা মহামারি বাঙালি শারদীয়া উৎসবের সুরতাল কেটে দিয়েছিল। কিন্তু এবার ফের স্বমহিমায় বাঙালির শ্রেষ্ঠপার্বন। উৎসবের জৌলুস বাড়িয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা। তাই দুর্গাপুজো এখন আর শুধু বাংলার নয়, গোটা দেশের, গোটা বিশ্বের।

আরও পড়ুন: “আমাদের শিক্ষক দাও, আমরা পড়তে চাই”, ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় তৃণমূল

পড়শি রাজ্য ত্রিপুরাতেও দুর্গাপুজার আমেজ তৈরি হয়েছে। শারদীয়া উৎসব উপলক্ষে এবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর কার্যালয়ের সামনে থেকে বহু মানুষকে শাড়ি উপহার দেওয়ার কর্মসূচি পালিত হল। পুজোর মধ্যে গোটা রাজ্য জুড়েই পালিত হবে এই কর্মসূচি।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “শারদীয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী আগরতলায় কিছু মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে পুজো উপহার হিসেবে। এই আয়োজন শুধু আগরতলার বুকে নয়, সমস্ত রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার মানুষের কাছে এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। উৎসবের দিনগুলিতে ত্রিপুরা রাজ্যের সকল মানুষের মুখে হাসি ফোটাতে চায় তৃণমূল।”

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...