Saturday, May 16, 2026

চলন্ত বাস থামিয়ে মহিলার মোবাইল উদ্ধার কুণাল ঘোষের

Date:

Share post:

মোবাইল ফোন ও চোরাই বাইক উদ্ধার করে নজির গড়ল বিধাননগর সিটি পুলিশ (Bidhannagar City Police)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ চিনার পার্কের (Chinar Park) কাছে একটি বাস থেকে চুরি হয়ে যায় এক মহিলার মোবাইল (Mobile Phone)। সেই সময় চিনার পার্কে কর্তব্যরত ছিলেন বাগুইআটি ট্রাফিক গার্ডের (Baguiati Traffic Guard) সাব ইন্সপেক্টর (Sub Inspector) কুণাল ঘোষ এবং কনস্টেবল (Constable) সুব্রত আইচ। মোবাইল খুঁজে পাওয়ার আশায় দেরি না করে দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের শরণাপন্ন হন ওই মহিলা। আর খবর কানে আসা মাত্রই তৎপর হয় পুলিশ। এক মুহূর্তও সময় নষ্ট না করে বাসটির পিছনে ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর বাসটিকে আটকায় পুলিশ।

আরও পড়ুন: সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন শুভেন্দুকে! সারদাকর্তার চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই: হাইকোর্ট

এরপর সোজা বাসে উঠে চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হয় যাত্রীদেরও। কিছুক্ষণ পর সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হারিয়ে যাওয়া ফোনটি। তবে শুধু একটিই নয় অভিযুক্ত ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় কমপক্ষে ৩টি বহু মূল্যবান মোবাইল। যার মধ্যে ওই মহিলার ফোন ছিল বলেও বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর। এরপরই বাগুইআটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা মোবাইল ৩টি উদ্ধার করে এবং অভিযুক্তকে পাকড়াও করে বাগুইআটি থানায় নিয়ে যায়। পরে মহিলাকে তাঁর ফোন ফিরিয়ে দেন সাব ইন্সপেক্টর কুণাল।

অন্যদিকে একটি পৃথক ঘটনায় বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর কুণাল ঘোষ ও সিভিক ভল্যান্টিয়ার আবু জাফর একটি চোরাই বাইক বাজেয়াপ্ত (Seized) করেন। সম্প্রতি এলাকার স্পন্দন হাসপাতালের (Spandan Hospital) কাছে নাইট ডিউটির (Night Duty) সময় এক সন্দেহভাজন ব্যক্তি বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর ও সিভিক পুলিশের নজরে আসে। বিষয়টি নজরে আসতেই ব্যক্তিকে আটক করে তাঁর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেই বাধে বিপত্তি। পুলিশ জানতে পারে বাইকটি চুরি করা। এরপরই বাইক ও অভিযুক্তকে বাগুইআটি থানায় পাঠান হয়। তবে পৃথক দুটি ঘটনায় বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর কুণালের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীরা।

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...