Friday, June 26, 2026

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, সিঙ্গাপুরে আন্তর্জাতিক সম্মেলনে বার্তা আদানির

Date:

Share post:

সিঙ্গাপুরে ‘Forbes Global CEO Conference’এর মঞ্চে দাঁড়িয়ে ভারতের শিল্প সম্ভবনা অভূতপূর্ব দিক তুলে ধরলেন আগামী গোষ্ঠী চেয়ারম্যান গৌতম আদানি(Goutam Adani)। তিনি জানালেন, ভারতের প্রকৃত উন্নয়নের গাঁথা সবেমাত্র শুরু হয়েছে। ভারতে এখন অফুরন্ত সুযোগ, অফুরন্ত সম্ভাবনা। শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত(India)।

এদিন সিঙ্গাপুরের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গৌতম আদানি বলেন, আগামী দিনে ভারতে হাজার হাজার শিল্পোদ্যোগী তৈরি হবে। এদের মধ্যে অনেকে হয়ত সেভাবে সফল হবেন না, কিন্তু এই পথ চলার মধ্যে দিয়ে যে শিক্ষা তারা পাবে, তাতে ভারতে আগামী দিনে ইউনিকর্নের সংখ্যা বৃদ্ধির হার আরও গতি পাবে। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বজোড়া টালমাটাল পরিস্থিতির জেরে ভারতের সামনে আরও সুবর্ণ সুযোগ এসেছে। কারণ, রাজনৈতিক, ভৌগোলিক ও বাজারের নিরিখে ভারত বিশ্বের সেই কতিপয় দেশগুলির মধ্যে একটি, যেখানে এখন অফুরন্ত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত।

পাশাপাশি চিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী দিনে চিন আরও একঘরে হয়ে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে জাতীয়তাবাদ ও জাত্যাভিমানের আবেগ বৃদ্ধি, সাপ্লাই চেনের ধারা পরিবর্তন ও প্রযুক্তিগত কারণেই, চিনের পিছিয়ে পড়ার সম্ভাবনা বলে মনে করছেন তিনি।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...