Sunday, April 5, 2026

৬ জনকে খু*ন করে ৩১ বছর ফেরার, অবশেষে গ্রেফতার সন্ন্যাসীর ভেক-ধারি খু*নি

Date:

Share post:

আগ্রার (Agra) একই পরিবারের ৬ জনকে খু*ন ফেরার হয়ে গিয়েছিল অভিযুক্ত। ১৯৯১ সাল থেকে দীর্ঘ ৩০ বছর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। পুলিশ হন্যে হয়ে খুঁজলেও অভিযুক্তের সন্ধান পেতে কালঘাম ছুটছিল পুলিশের। অবশেষে পুলিশের জালে ধরা দিল অভিযুক্ত। বৌদ্ধ সন্ন্যাসীর বেশ ধরে এতদিন আত্মগোপন করেছিল সে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এমন ঘটনায় চোখ কপালে উঠেছে দেশবাসীর।

১৯৯১ সালে আগ্রার লখনপুরে একই পরিবারের ৬ জনকে খু*ন করে অভিযুক্ত ব্যক্তি। প্রেমঘটিত কোনও ঘটনাতেই এই ভয়ঙ্কর হ*ত্যাকাণ্ড ঘটায় ওই ব্যক্তি-সহ তিনজন। নিম্ন আদালতে তাঁদের ফাঁসির সাজাও শোনান হয়। কিন্তু পরে ৩ জন জামিন (Bail) পেয়ে যায়। এরপরই রাম সেবক ও কিশোরী লাল নামের দুই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ এখনও তাদের খোঁজ পায়নি। অবশেষে যোগীরাজ্যের ফারুখাবাদের (Farukhabd) বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার (Arrest) করা হয় রাম সেবক নামে এক অভিযুক্তকে।

পরে পুলিশ রামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করে। পুলিশি জেরার মুখে অভিযুক্ত রাম জানায়, ৬ জনকে মারার পর পরে দিল্লি চলে গিয়েছিল অভিযুক্ত। সেখানে গিয়ে নাম, পরিচয় বদলে বৌদ্ধ সন্ন্যাসী সেজে বসে সে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ভেস্তে যায় সব পরিকল্পনা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। অবশ্য পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, ওই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। এরপরই উত্তরপ্রদেশের ওই বাস স্ট্যান্ডে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়ে রাম সেবক।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...