Sunday, April 5, 2026

আবগারি দুর্নীতি মামলা, মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

এবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠকে গ্রেফতার করল সিবিআই। যা নিয়ে তোলপাড় রাজধানী। জানা গিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠ ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। ধৃত ব্যবসায়ীর নাম বিজয় নায়ার। তিনি ওনলি মাচ লাউডার নামের একটি কোম্পানির প্রাক্তন সিইও । আবগারি মামলায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক সরকারি আধিকারিককে ঘুষ দেওয়ারও অভিযোগ রয়েছে বিজয় নায়ারের বিরুদ্ধে। এই গ্রেফতারি নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মনীশ সিসোদিয়া বা আপ নেতাদের।

আরও পড়ুন:মনীশ সিসোদিয়ার ব্যাঙ্ক লকার খুলে হতাশ CBI, দেখা মিললো মাত্র ৭০হাজার টাকার গয়না!

প্রসঙ্গত, দেশজুড়ে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আপ শাসিত দিল্লিতেও আবগারি লাইসেন্স সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে সিবিআই। এর আগে দিল্লি সরকারের সেকন্ড ইন কমান্ড মনীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। যদিও তাঁর কাছ থেকে সেভাবে কিছু পাওয়া যায়নি। অন্যদিকে, গ্রেফতারির পর এখনও জেলবন্দি আপ সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

জানা যাচ্ছে, ২০১৪ সাল থেকেই আম আদমি পার্টি নেতাদের ঘনিষ্ঠ বিজয় নায়ার। আপের হয়ে দলের প্রচুর অনুদান সংগ্রহ করেছেন তিনি। দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যবসায়ী আপের মিডিয়া নীতিও পরিচালনা করতেন।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...