Saturday, April 4, 2026

পুজোয় বাইক দৌরাত্ম, বিশৃঙ্খলা, অশালীনতা রুখতে কড়া প্রশাসন, শুরু গ্রেফতারি

Date:

Share post:

করোনা মহামারি কাটিয়ে দু’বছর পর ফের ছন্দে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। ইতিমধ্যেই তিলোত্তমার বুকে মানুষের ঢল নেমেছে। পুজো যত এগোবে জনপ্লাবন ততই বাড়বে। তাই যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি পুলিশ-প্রশাসন (Police)। কোনওরকম বেয়াদপি বরদাস্ত করা হবে না। পুজোতে গভীর রাত পর্যন্ত বাইকের দৌরাত্ম প্রতিবছর দেখা যায়। এতে দুর্ঘটনা (Accident) বাড়ে।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ (Kolkata Traffic Police) সূত্রে খবর, এবছরই পুজোয় প্রথম বেপরোয়া বাইক ধরতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং করবে ১৬টি বিশেষ টিম। পুজোর সময় বাইকের দৌরাত্ম্য রুখতেই এই পদক্ষেপ। হেলমেট ছাড়া বাইক চালালে কোনও রেয়াত নেই, জানিয়েছেন ডেপুটি কমিশনার ট্রাফিক সুনীল কুমার যাদব।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে অপরাধ রুখতে স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই শহরজুড়ে অভিযান চালিয়ে ১৩৪ জনকে বিভিন্ন কেসে গ্রেফতার করা হয়েছে। পুরোনো মামলায় ৪০ জনকে গ্রেফতার করেছে গুণ্ডাদমন শাখা। রাতের শহরে বিশৃঙ্খলা, অশালীনতা ও অসভ্য আচরণের জন্য ৫৩৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...