Saturday, April 4, 2026

Entertainment: কলকাতায় ‘ভালোবাসার সুরে ঠিকানা’ খুঁজে নিলেন কুমারশানুর ছেলে জান

Date:

Share post:

তাঁর সুরে সুর মিলিয়েছে আপামর ভারতবাসী। তাঁর রোমান্টিক গানের (Romantic song) আবেগ ছুঁয়ে গেছে সব ‘প্রিয়তমা’দের। ৩০ বছর পর এবার সেই রাস্তায় কুমার শানুর (Kumar Sanu) ছেলে জান (Jaan)। ‘প্রিয়তমা মনে রেখো’ গানের অ্যালবামে যিনি কুমার শানুকে দিয়ে গাইয়ে ছিলেন তোমার সুরে সুর বেঁধেছি, সেই অরূপ-প্রণয় জুটির প্রণয় আজ নেই। তাই গান বাঁধলেন অরূপ বন্দ্যোপাধ্যায় (Arup Banerjee) একাই। এবার সেই গান গাইলেন কুমার শানুর পরবর্তী প্রজন্ম অর্থাৎ জান।

দক্ষিণ কলকাতার ইমামী আর্ট সভাঘরে অরূপ বন্দ্যোপাধ্যায়ের সুরে “ভালোবাসার সুরে ঠিকানা” শীর্ষক মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হল। এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন জান। মা রিতা ভট্টাচার্যর প্রযোজনায় জি মিউজিক (Zee Music)থেকে প্রকাশিত এই মিউজিক অ্যালবামমটির গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় (Priyo Chatterjee)। ভিডিওটিতে অভিনয় করেছেন নয়নিকা এবং অরিজিৎ। ভিডিও অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক তোচন ঘোষ, সুরকার তপন সিনহা, সাংবাদিক মানস চক্রবর্তী সহ প্রমুখরা ।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...