Saturday, April 4, 2026

বেআইনি ভাবে নিযুক্তরা নিজে থেকে ইস্তফা না দিলে কড়া পদক্ষেপ: হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

বেআইনি ভাবে যাঁরা স্কুলে চাকরিতে নিযুক্ত তাঁরা নিজে থেকেই ইস্তফা না দিলে বরখাস্ত করা হবে। বুধবার, এই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, নবম থেকে দ্বাদশে নিয়োগে উত্তরপত্রে প্রায় কিছু না লিখেও নম্বর পেয়ে গিয়েছেন চাকরিপ্রার্থীরা। তিনি বলেন, ‘‘নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রচুর সংখ্যক সাদা খাতা জমা দেওয়া হয়েছে। কিছু খাতায় শুধুমাত্র ৫-৬টি প্রশ্নের উত্তর দিয়ে চাকরিপ্রার্থীরা ৫৩ নম্বর পেয়েছেন। এ ছাড়া গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-র পরীক্ষায়ও একই জিনিস হয়েছে।’’ বিচারপতি বলেন, অনৈতিকভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা ভবিষ্যতে যাতে কোনও সরকারি চাকরি করতে না পারেন, সে ব্যবস্থাও আদালত করবে।

বুধবার, বেআইনি ভাবে চাকরির সুপারিশপত্র কত জনকে দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন বিচারপতি। ৩ অক্টোবর SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ বৈঠক করে সাদা খাতা জমা দেওয়া প্রার্থীদের মধ্যে কাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে। ‘‘বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের ইস্তফা দেওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছে এই আদালত। তাঁদের ৭ নভেম্বরের মধ্যে ইস্তফা দিতে হবে। তা না হলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেবে আদালত’’- কড়া মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুন- জোড়া উপাচার্য পদ থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ওম প্রকাশ


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...