Sunday, March 15, 2026

শুক্রবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়,ফের সুপ্রিম স্বস্তি মানিকের

Date:

Share post:

আরও ৪৮ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কোনও কেন্দ্রীয় এজেন্সি মানিককে গ্রেফতার করতে পারবে না।

আরও পড়ুন:দিল্লির বঙ্গ ভবনেই রয়েছেন মানিক, আজ শীর্ষ আদালতে মামলার শুনানি

তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল থাকছে। পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারিত করার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার ছিল সেই মামলারই শুনানি। তাতেই আদালতের নির্দেশ, শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ নিয়ে কোনও পর্যবেক্ষণ দেয়নি বা কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি আদালত।

প্রসঙ্গত, মঙ্গলবার ২০১৪ টেটের OMR শিট নষ্ট করা নিয়ে অ্যাড হক কমিটির ভূমিকা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আর এই ঘটনায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কোন উদ্দেশ্যে ওই সময় উত্তরপত্রগুলি নষ্ট করা হয়েছিল, সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি, বিচারপতি এও বলেছিলেন যে, দরকার পড়লে মানিককে গ্রেফতারও করা যেতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেন।এরপর আজ ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...