Tuesday, June 9, 2026

তৃণমূলে সুপ্রিম স্বস্তি, সম্পত্তি মামলায় ইডিকে পার্টি করার হাই কোর্টের নির্দেশ খারিজ শীর্ষ আদালতে

Date:

Share post:

তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ইডিকে (ED) যুক্ত করার নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

এর আগে কলকাতা হাইকোর্টে একটি তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি জনস্বার্থ মামলায় দায়ের করা হয়। দাবি করা হয়, একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর সম্পত্তি ২০১১ থেকে ২০১৬’র মধ্যে বিপুল হারে বেড়েছে। এবার ইডি গোটা বিষয়টা খতিয়ে দেখুক ইডি, এমনই আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা-সহ অন্য নেতারা। তৃণমূল বিধায়কদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী সুহান মুখোপাধ্যায়।

এর শুনানি তে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইডিকে পার্টি করার হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিল। তৃণমূল বিধায়কদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী আইনজীবী কপিল সিব্বল। তিনি সুপ্রিম কোর্টে জানান যে এই জনস্বার্থ মামলা ভিত্তিহীন। এখানে কোনও জনস্বার্থ নেই । এরপরই হাইকোর্টের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট, বিজেপির কুৎসার চক্রান্ত ব্যর্থ হল।’’

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...