Monday, April 6, 2026

ভারতীয় দলে টি-২০ বিশ্বকাপে কোন কোন ক্রিকেটারকে নেওয়ার পরামর্শ দিলেন দিলীপ বেঙ্গাসরকার

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) জন‍্য যে ভারতীয় দল (India Team) ঘোষণা হয়েছে তা পছন্দ হয়নি ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গাসরকারের (Dilip Vengsarkar)। দলে বেশ কিছু পরিবর্তনের কথা বললেন তিনি। বেঙ্গাসরকার মনে করেন ১৫ জনের দলে মহম্মদ শামি, শ্রেয়স আইয়র এবং শুভমন গিলকে রাখা প্রয়োজন ছিল। সেই সঙ্গে উমরান মালিককেও এই দলে প্রয়োজন বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গাসরকার বলেন,”উমরানকে দলে নেওয়া কোনও ফাটকা খেলা নয়। ওর গতির জন্যই দলে নেওয়া প্রয়োজন ছিল। একজন পেসার যখন ১৫০ কিলোমিটার গতিতে বল করছে, তাকে তখনই নেওয়া উচিত। এরপর যখন ১৩০ কিলোমিটারে নেমে আসবে তখন কী লাভ? দুবাইতে ঘাসহীন পাটা উইকেট ছিল। ওই পিচে উমরানের গতি প্রয়োজন ছিল। মিডিয়াম পেসাররা তো মার খাবেই। এমন বোলার দলে প্রয়োজন যারা শুধু গতিতে ব্যাটারকে পরাস্ত করবে।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” শ্রেয়স আইয়র রান করছে। ওকে ১৫ জনের দলে রাখা উচিত ছিল। মহম্মদ শামি এবং শুভমন গিলকেও নেওয়া উচিত। গিল খুব ভাল খেলছে।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ জিতলে মিলবে কত আর্থিক পুরস্কার? জানাল আইসিসি

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...