Sunday, June 28, 2026

জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

Date:

Share post:

৩৬তম জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর ( Mirabai Chanu)। শুক্রবার মহিলাদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে সোনার পদক জয় করেন তিনি। ৪৯ কেজি বিভাগে ক্লিন অ‍্যায়ান্ড জার্ক ও স্ন‍্যাচে নিজের নিকটতম প্রতীদ্বন্দ্বীর থেকে ৪ কেজি বেশি ওজন তুলে সোনা জয় নিশ্চি করেন চানু। মোট ১৯১ কেজি তোলেন তিনি।

এদিন স্ন্যাচে মীরাবাঈ চানু প্রথম প্রয়াসে তোলেন ৮১ কেজি। এরপর দ্বিতীয় প্রয়াসে অনায়াসেই চানু তুলে নেন ৮৪ কেজি। সেই সময় বাকি প্রতিযোগীদের থেকে ৩ কেজি এগিয়ে ছিলেন চানু। তাই আর তৃতীয় প্রয়াস করেননি তিনি। এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রয়াসে চানু তোলেন ১০৩ কেজি। ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে তোলেন ১০৭ কেজি।

সোনা জিতে মীরাবাঈ চানু বলেন, “জাতীয় গেমসে মণিপুরের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমার নেতৃত্বে অ্যাথলিটরা অংশ নিয়েছেন। এটা আমার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। এমনিতে উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন সকালে ইভেন্ট থাকলে কিছুটা অসুবিধা হয়। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত রেখেছিলাম।”

২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পদক জয় করেন মীরাবাঈ। গত বছর টোকিও অলিম্পিক্সে রুপো জয় করেন তিনি। ২০২২-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জয় করেন মীরাবাই চানু।

আরও পড়ুন:গরবা নাচে পিভি সিন্ধু, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...