Monday, April 6, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহের পরিবর্তে দলে এলেন মহম্মদ সিরাজ

Date:

Share post:

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা (South Africa) টি-২০ সিরিজে নেই যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর জায়গায় দলে এলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। শুক্রবার এমনটাই জানিয়ে দেওয়া হল বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী জানা যায়, পিঠে চোটের কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ।

মহম্মদ সিরাজকে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে দলে আনলেও টি-২০ বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে কিনা তা জানানো হয়নি বোর্ডের তরফ থেকে। টি-২০ বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন মহম্মদ শামি এবং দীপক চাহার। তাঁদের মধ্যে শামির করোনা হওয়ায় তিনি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী, বুমরাহ-এর পিঠে চোট রয়েছে। যে চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। যদিও অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন তিনি।

আরও পড়ুন:চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ : সূত্র

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...