Thursday, June 18, 2026

গরবা নাচে পিভি সিন্ধু, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

একেবারে অন‍্য মেজাজে পিভি সিন্ধু (PV Sindhu)। ব‍্যাডমিন্টন কোর্ট ছেড়ে গরবাতে মাতলেন অলিম্পিক্সে পদক জয়ী শাটলার। সেই ছবি আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিন্ধু। বৃহস্পতিবার ৩৬ তম জাতীয় গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই সিন্ধুকে গরবা-র মেজাজে দেখা গেল। সঙ্গী ছিলেন আরও এক প্রাক্তন অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জ (Anju Bobby George)। ছিলেন ব্যাডমিন্টন তারকা ত্রুপতি মুরুগুন্ডেকেও (Trupti Murgunde)। তিনজন একসঙ্গে গরবা নেচে উপভোগ করলেন। ইতিমধ‍্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

সিন্ধু গরবার সেই ভিডিও পোস্ট করে লেখেন,” যখন আমেহদাবাদে নবরাত্রী হয়, তখন গরবা করুন। ভিষন মজার।”

বৃহস্পতিবার ৩৬ তম জাতীয় গেমসের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে বলেন, “যে খেলোয়াড়দের জয় এবং তাদের শক্তিশালী পারফরম্যান্স অন্যান্য ক্ষেত্রেও দেশের জয়ের পথ প্রশস্ত করবে। ক্রীড়া জগতে সম্ভাবনা দেখানোর ক্ষমতা আমাদের দেশের ছিল এবং এই বিজয় অভিযান অনেক আগে শুরু করা যেত। কিন্তু পেশাদারিত্ব ও দুর্নীতি খেলাধুলায় জায়গা নিয়েছে। আমরা পরিধিটাকে পরিষ্কার করেছি এবং তরুণদের মধ্যে তাদের স্বপ্ন সম্পর্কে আস্থা তৈরি করেছি।”

আরও পড়ুন:ভারতীয় দলে টি-২০ বিশ্বকাপে কোন কোন ক্রিকেটারকে নেওয়ার পরামর্শ দিলেন দিলীপ বেঙ্গাসরকার

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...