Friday, June 26, 2026

বিশ্ববাংলা শারদ সম্মান: প্রথম পুরস্কার পেল ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণী

Date:

Share post:

প্রতিবছরের মত এবছরও কলকাতা ও জেলার সেরা পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান(Biswa bangla Sharad Samman) দিচ্ছে রাজ্য সরকার(State Govt)। শনিবার ষষ্ঠীর বিকেলে বৃহত্তর কলকাতার পুরস্কার বিজেতা পুজো কমিটিগুলির নাম ঘোষণা করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen)।

এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এবছর ৪২ টি পুজো সেরার সেরা, ২০ টি সেরা ভাবনা, ১৬ টি সেরা পরিবেশ বান্ধব এবং ২১ টি পুজো বিশেষ পুরস্কার পাচ্ছে। মন্ত্রী জানান, একইভাবে প্রতিটি জেলার সেরা পুজোগুলিকেও বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হবে। বৃহত্তর কলকাতার বিশ্ববাংলা শারদ সম্মানের সেরার সেরা তালিকায় প্রথমেই রয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণীর মণ্ডপ। তার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো তথা সুরুচি সঙ্ঘের মণ্ডপ। এ ছাড়া রয়েছে টালা প্রত্যয়, ত্রিধারা, কালীঘাট মিলন সঙ্ঘ, সমাজসেবী, বাবুবাগান, চক্রবেড়িয়া, হিন্দুস্তান ক্লাব, দক্ষিণ কলকাতা সার্বজনীন, অবসর, আহেরিটোলা, কাশী বোস লেন সহ ৪২ টি পুজো। বিশ্ববাংলার শারদ সম্মানের সেরা ভাবনার পুরস্কার পেয়েছে বেহালা উত্তর হালপাড়া ক্লাব, বেহালা প্লেয়ার্স কর্নার, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, উল্টোডাঙা বিধান সঙ্ঘ ২০ টা পুজো। সেরা পরিবেশ বান্ধব পুজোর সম্মান পেয়েছে সল্টলেক এফডি ব্লক, কুমারটুলি সার্বজনীন সহ আরও ১৬ টি পুজো। এ ছাড়াও রয়েছে বিশেষ পুরস্কার পেয়েছে ২০ টা পুজো। এই ৯৯টি পুজোই রেড রোডে কার্নিভালে অংশ নেবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...