Monday, April 13, 2026

জিমে গিয়ে হৃদরোগে আক্রান্ত সলমনের ‘বডি ডাবল’ সাগর পান্ডে

Date:

Share post:

জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সলমন খানের বডি ডাবল সাগর পান্ডে। শুক্রবার মুম্বাই ঘটে এই মর্মান্তিক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুততাকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো যায়নি। মৃত্যুকালে সাগরের বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের বডি ডাবল এর প্রয়াণে শোক বার্তা জানিয়েছেন খোদ অভিনেতা সলমন খান। নিজের শোক বার্তায় সলমন লেখেন, “এতদিন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ”।

বহুদিন ধরেই সলমনের বডি ডাবল হিসেবে বলিউডে কাজ করছিলেন সাগর পাণ্ডে। ‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’-এ অভিনয় করে খোদ সলমনের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেন তিনি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে প্রথমবার ‘বডি ডাবল’ হিসবে দেখা যায় সাগর পাণ্ডেকে। সলমনের প্রায় ৫০টি ছবিতে বডি ডাবল হিসেবে কাজ করেছেন সাগর পাণ্ডে। অভিনেতা হওয়ার জন্য উত্তরপ্রদেশ থেকে মুম্বই এসেছিলেন সাগর। তবে পরে সলমনের বডি ডাবল হয়ে যান। সিনেমার থেকে স্টেজ শোয়ে বেশি রোজগার করতেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজু শ্রীবাস্তব, সিদ্ধার্থ শুক্লার। ফের আরও এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...