Wednesday, June 24, 2026

ষষ্ঠীতে সুখবর! দাম কমল বাণিজ্যিক গ্যাসের

Date:

Share post:

উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি। কমল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। অক্টোবরের শুরুতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২৫ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত।

আরও পড়ুন:তৃণমূল সহ বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার, দাম কমল বাণিজ্যিক গ্যাসের

কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৯৫.৫০ টাকা। এখন কমে তা দাঁড়াল ১ হাজার ৯৫৯ টাকা ৫০ পয়সা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ২৫ টাকা ৫০ পয়সা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৫৯ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৩২ টাকা ৫০ পয়সা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫.৫০ টাকা কমে ২ হাজার ৯ টাকা হয়েছে। চার মহানগরের মধ্যে একমাত্র চেন্নাইয়েই বাণিজ্যিক গ্যাসের দাম দু’হাজার টাকার বেশি।

এর আগে ১ সেপ্টেম্বরেও অয়েল মার্কেটিং সংস্থাগুলি কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত কমানো হয়েছিল ৷ এর আগে জুলাই মাসে মাত্র ৮.৫ টাকা কমানো হয়েছিল ৷ তবে জুলাই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ এদিন অবশ্য ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷

দিল্লিতে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইয়ে ১০৫২.৫ টাকা এবং চেন্নাইয়ে ১০৬৮.৫ টাকা ৷ সাধারণত সিলিন্ডারের দাম বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হয়ে থাকে ৷

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...