Saturday, April 4, 2026

“শিবের নির্দেশ”, ৬ বছরের নাবালকের বলি চড়ালো দুই কিশোর

Date:

Share post:

পুজোর মধ্যেই দক্ষিণ দিল্লির লোধি রোড সংলগ্ন এলাকায় মর্মান্তিক ঘটনা। “শিবের নির্দেশ” পালন করতে গিয়ে ৬ বছরের নাবালককে গলার নলি কেটে ছুরি চালিয়ে খুন করল দুই কিশোর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

এরপর নিহত নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে খুনের জন্য ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মৃত নাবালকের মা–বাবার অভিযোগ, রাতে খাবার তাঁরা কাছের একটি নির্মীয়মান ভজন গাইতে গিয়েছিলেন। সেই সময় আচমকা তাঁদের ছেলে নিখোঁজ হয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে এক বস্তির কাছে একটি ঘরের সামনে রক্ত দেখতে পান। জোর করে ওই ঘরের দরজা খুলে ছেলের মৃতদেহ এবং দুই অভিযুক্তকে দেখতে পান তাঁরা।

দুই অভিযুক্ত পুলিশি জেরায় জানিয়েছে, ভগবান শিবের প্রসাদ হিসাবে তারা গাঁজা খেয়েছিল। গাঁজা খাওয়ার কিছুক্ষণ পর তাদের মনে হয়, শিব তাদের শিশু বলি দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরই দুই অভিযুক্ত নির্মাণস্থল থেকে ওই শিশুকে বস্তিতে নিয়ে যায়। একটি ছুরি দিয়ে নাবালকের গলা কেটে দেয় অভিযুক্তরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন- ফের বিতর্কে মদন মিত্র, নিষেধাজ্ঞা অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি চালালেন মদন মিত্র


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...