Monday, June 8, 2026

চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়, হাসপাতালে চিকিৎসাধীন

Date:

Share post:

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবারে ফের অসুস্থতার খবর। এবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। জানা গিয়েছে, চিকুনগুনিয়ায় (Chikungunia) আক্রান্ত ডোনা। গতকাল, নবমীর রাত ১১টা নাগাদ আলিপুরের (Alipore) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পারিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নৃত্যশিল্পী ডোনা। জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর শরীরে র‌্যাশও দেখা যায়। এরপরই চিকিৎসকেরা রক্তপরীক্ষার পরামর্শ নেন। পরীক্ষার পর রিপোর্ট আসতেই দেখা যায় ডোনা চিকুনগুনিয়ায় আক্রান্ত।

একদিকে রাজ্যে যখন ডেঙ্গি ক্রমশ ছড়াচ্ছে, তখনই ডোনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। তারমধ্যে পুজোর মধ্যে বৃষ্টি, ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...