Wednesday, February 4, 2026

মর্মান্তিক, বেসরকারি হাসপাতালে আগুন লেগে মৃত মালিক ও সন্তানরা

Date:

Share post:

হাসপাতালের উপরের তলায় থাকতেন মালিক এবং তাঁর পুরো পরিবার। মঙ্গলবার বাড়িতেই নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় হঠাৎ বিধ্বংসী অগ্নিকাণ্ড লাগে। ঘুমন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসপাতালের মালিক এবং তাঁর ছেলে , মেয়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আগরায় নারিপুরা এলাকায়।

জানা গিয়েছে, বুধবার ভোর রাতে আগরার ওই বেসরকারি হাসপাতালে আগুন লাগে। দোতলা বাড়ির নীচের তলায় ছিল হাসপাতালটি। উপরের তলায় থাকতেন মালিকের পুরো পরিবার। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধার কাজ।
হাসপাতাল থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। অত্যধিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন রোগীদের অনেকে। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়। জানা গিয়েছে, তাঁরা আপাতত সুস্থ রয়েছেন।

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...