Friday, April 3, 2026

দুর্গাপুজো মিটলেই প্রাথমিকে টেটের আবেদন গ্রহণ, যোগ্যতা মান কী?

Date:

Share post:

দুর্গাপুজো মিটলেই রাজ্যে প্রাথমিকে টেটের (TET) আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। ১১ অক্টোবর থেকে একটি পোর্টাল (Portal) চালু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মাধ্যমে চাকরিপ্রার্থীরা অনলাইনে (Online) আবেদনপত্র তুলতে ও জমা দিতে পারবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে প্রাথমিক টেটের নিয়মে কোনও বদল আসছে না। পুরনো নিয়মেই হবে পরীক্ষা। পর্ষদের তরফে জানানো হয়েছে, ১১ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

কারা প্রাথমিকে টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন?
• ২০২০-২২ বা আগের সেশনে ডিএলএড, ডিএড বা বিএড করছে বা করেছে এবং অন্তত পার্ট ওয়ানে উত্তীর্ণ হয়েছে, তাঁরাও টেট ২০২২-এ পরীক্ষায় বসতে পারবেন।
• তবে ২০২০-২২ সেশনের পর কোনও সেশনের ছাত্রছাত্রীরা এবারের টেট পরীক্ষায় বসতে পারবেন না।
• যাঁরা ডিএলএড, ডিএড বা বিএড কোয়ালিফায়েড তাঁদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
• সংরক্ষিত আসনে যাঁরা পরীক্ষা দেবেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, বিশেষ ক্ষমতা সম্পন্নদের ৪৫% নম্বর থাকতে হবে।
• যাঁরা ইতিমধ্যে বিএড করেছেন বা করছেন তাঁদের স্নাতক স্তরে ৫০% নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের নম্বর থাকতে হবে ৪৫% ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের প্রতিটি জেলা থেকে আনুমানিক কত সংখ্যক চাকরিপ্রার্থী প্রাথমিক টেটে বসতে পারে তার হিসাব ধরে পরীক্ষা কেন্দ্রের তালিকা চেয়েছিল। ইতিমধ্যে সেই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের হাতে চলে এসেছে। কয়েক লাখ চাকরিপ্রার্থী এ বছর পরীক্ষায় বসতে চলেছে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা।

আরও পড়ুন- শনিবার রেড রোডে বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভাল, একগুচ্ছ নির্দেশ পুলিশের

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...