Sunday, April 5, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি

Date:

Share post:

৭৯ বছরেই থেমে গেল হৃদস্পন্দন। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা অরুণ বালি। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ শোকাহত তাঁর পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা। একের পর এক ছবিতে নানা চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।  ‘রাজু বনগয়া জেন্টেলম্যান’ থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ হিন্দি ছবিতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

আরও পড়ুন:Entertainment: বলিউডে ফের ভাঙন! বিয়ে ভাঙছে রণবীর-দীপিকার

গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। স্নায়ুবিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণে চিকিৎসায় সাড়া দিতে সমস্যা হচ্ছিল তাঁর। এরপর আজ ভোরেই মৃত্যু হয় কিংবদন্তি অভিনেতার।অরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন অরুণ। প্রথমে সিরিয়ালের মধ্যে দিয়ে কাজ শুরু করেন তিনি। ওই একই ধারাবাহিকে কাজ করেছিলেন শাহরুখ খানও। তাঁর প্রথম সিনেমা অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’। এরপর থ্রি ইডিয়টস, পানিপথ, রেডি, জমিন, পুলিওয়ালা গুণ্ডা, কেদারনাথের মতো ছবিতে কাজ করে বলিউডে দর্শকদের মন ছুঁয়েছিলেন। তাঁর কাজ সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল ধারাবাহিক ‘কুমকুম প্যায়ারা সা বন্ধন’-এ।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...