Saturday, April 4, 2026

Dengue Update: ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল এক কিশোরের

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) থেকে রেহাই মিলছে না কিছুতেই। কলকাতা (Kolkata) ও শহরতলি এলাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। পুজোর পরেও ডেঙ্গির দাপট অব্যাহত। গতকালের পর আজ দ্বাদশীর দুপুরেও ডেঙ্গিতে আক্রান্ত এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেল।

জায়গায় জায়গায় বাড়ছে ডেঙ্গির দাপট। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সায়ন হালদার (Sayan Haldar) নামে এক দশম শ্রেণীর ছাত্রের। ওই কিশোরের বাড়ি দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Municipality) এলাকার ১০ নম্বর ওয়ার্ডের ছাতাকল আমবাগানে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। ক্রমাগত রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে। এর আগে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে। কিন্তু এরপরও ডেঙ্গি পরিস্থিতির উপর কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। কলকাতা এবং শহরতলীর বিভিন্ন জায়গায় ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তায় স্বাস্থ্যদফতর (Health department) ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...