Wednesday, June 24, 2026

স্রোতে ভেসে যাচ্ছিল বহু মানুষ, জলে ঝাঁপ দিয়ে বহু প্রাণ বাঁচালেন মালবাজারের মানিক

Date:

Share post:

প্রতিমা বিসর্জন দেখতে আনন্দে মাতোয়ারা তখন মালবাজারবাসী। মাল নদীর ঘাটে তখন এককথায় খুশির মেজাজ। কিন্তু আচমকাই নদীতে হড়পা বান আসায় আনন্দের সুর তখন বিষাদে পরিণত হয়েছে। জলের তোড়ে ভেসে যেতে থাকে অসংখ্য মানুষ। আর সেই দৃশ্য দেখে নিজের কথা না ভেবেই ঝাঁপিয়ে পড়েন এক যুবক। অন্তত ১০ জনের প্রাণ বাঁচান সে। তারপর থেকেই মালবাজারের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মহম্মদ মানিক এখন রিয়েল হিরো।

আরও পড়ুন:  মার্লিন সেরা পুজো ২০২২

দশমীর দিনের ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারছেন না মানিক। তিনি বলেন, বিসর্জন দেখতে সেও উপস্থিত ছিলেন মাল নদীর ঘাটে। আচমকাই হড়পা বান আসায় স্রোতের টানে খড়কুটোর মতো ভেসে নিয়ে যাচ্ছিল সাধারণ মানুষগুলোকে। আর তা দেখে এক মুহূর্তও নষ্ট না করে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে নামি। এরপর একের পর একজনকে টেনে তুলতে থাকেন মানিক। অন্তত ১০ জনকে উদ্ধার করেন তিনি।আর সেই কাজের জন্যই এখন নানা সম্মানে ভূষিত হচ্ছেন তিনি।

উদ্ধারে নেমে নিজের শরীরের কথা একরকম ভুলেই গিয়েছিল মানিক। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের আঙুলও কেটে যায়। এরপরই দমকল কর্মীরা তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়।

ডুয়ার্সের মালবাজার শহরের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চা বাগান এলাকা থেকে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে বিসর্জন দিতে আসেন এই মাল নদীতে। আর সেই বিসর্জন দেখতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ দশমীর রাতে বিসর্জন ঘাটে জড়ো হয়েছিলেন। কিন্তু হড়পা বান আসে নদীতে। অনেকেই জলের তোড়ে ভেসে যেতে থাকেন। তখনই ভেসে যাওয়া মানুষদের প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন মানিক।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...