Saturday, April 4, 2026

দ্বিতীয়বারের জন্য বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Date:

Share post:

দ্বিতীয়বারের জন্য কী বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়? এক সর্বভারতীয় হিন্দি সংবাদপত্র-এর প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, দ্বিতীয়বারের জন্য নির্বাচনে লড়বেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে বিসিসিআইয়ের নতুন সভাপতি পদের জন্য উঠে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনির নাম।

সেই সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার একটি বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীরা। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধূমাল ও বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দ্বিতীয়বারের জন্য নির্বাচনে লড়বেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি সচিব জয় শাহ নাকি এবার সভাপতি হওয়ার লড়াইয়ে থাকবেন না। তিনি পুনরায় বোর্ড সচিব পদে লড়বেন। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, কর্নাটক রাজ্য ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসাবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনির নাম পাঠাবে। নতুন সভাপতি হওয়ার লড়াইয়ে তিনিই এগিয়ে।

আগামি ১৮ অক্টোবর বোর্ডের নির্বাচন। তার আগে ১২ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে মনোনয়ন।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার কাছে ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন ধাওয়ান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...