Saturday, April 4, 2026

টি-২০ বিশ্বকাপে বুমরাহ-জাদেজা না থাকায় কী বললেন রবি শাস্ত্রী?

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপে যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা না থাকায় খুশি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, বুমরাহ, জাদেজা না থাকায় নতুন তারকা পাবে ভারত। চোটের কারণে টি-২০ বিশ্বকাপে নেই এই দুই তারকা ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,”বুমরাহ, জাদেজা না থাকা অবশ্যই দলের ক্ষতি। কিন্তু এটা নতুন চ্যাম্পিয়ন খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে পারে। বুমরাহর চোটটা খুবই দুর্ভাগ্যজনক। এখন অনেক বেশি ক্রিকেট খেলা হয়। চোটও লাগে। জাদেজাও চোট পেয়েছে। তবে এটার ফলে নতুন কেউ সুযোগ পাবে। চোট পেলে আর কী করা যাবে?”

বুমরাহের পরিবর্ত হিসাবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও কোচ দ্রাবিড় ইঙ্গিত দিয়েছেন যে মহম্মদ শামিকে ১৫ জনের দলে নেওয়া হতে পারে। করোনার পর তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন সেটার দিকে নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। টি-২০ বিশ্বকাপের রিজার্ভ দলেও রয়েছেন তিনি। শাস্ত্রী মনে করেন শামির অভিজ্ঞতা কাজে লাগতে পারে অস্ট্রেলিয়ায়। এই নিয়ে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতাই হল ওর শক্তি। শেষ ছ’বছরে অনেকবার অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছে ভারত। সেই সব দলে ছিল শামি। সেই অভিজ্ঞতার দাম আছে।”

আরও পড়ুন:দুরন্ত লড়াই করেও এশিয়া কাপে পাকিস্তানের কাছে ১৩ রানে হারল ভারতীয় দল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...