Friday, April 3, 2026

পুজোর মরশুমে পুরনো ভাড়ায় বাস চালিয়ে রেকর্ড ব্যবসা করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম

Date:

Share post:

উৎসবের মরশুমে পুরনো ভাড়াতে বাস-লঞ্চ চালিয়েই ২ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। পরিবহন সূত্রে খবর, এটা সর্বকালীন রেকর্ড। এবার কলকাতার দুর্গোপুজোকে (Durga Pujo) ইউনেস্কোর (UNESCO) ‘ইনটানজেবিল কালচারাল হেরিটেজ’ স্বীকৃতি দিয়েছে। দুবছর পরে দুর্গোৎসবে উন্মাদনা ছিল তুঙ্গে। এই পরিস্থিতি পুরনো ভাড়ায় বাস-লঞ্চ চালিয়ে বাজিমাৎ পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের।

পরিবহন দফতর সূত্রে খবর, পুজোর দিনগুলিতে পথে নেমেছে ৭৭৭ টি বাস (Bus)। রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ১১টি রুটে ৩০ টি বাস চলেছে। টিকিট বিকিয়েছে ১ লক্ষ ৩৬ হাজার টাকার। যার থেকে ব্যবসা হয়েছে, ২ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার টাকারও বেশি। নিয়মিত ছিল লঞ্চ পরিষেবাও।

এর পাশাপাশি, কলকাতা ও শহরতলি এবং কামারপুকুরকে কেন্দ্র করে পুজো পরিক্রমায় পাঁচটি প্যাকেজ ছিল। তা থেকে ১৪ লক্ষ ৪৭ হাজার টাকার ব্যবসা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানানা, এই উদাহরণ সামনে রেখে আগামী দিনে আরও বেশি করে সরকারি বাস পথে নামানোর চেষ্টা হবে। সরকারের নীতি অনুযায়ী ভাড়া না বাড়িয়েই এই সম্ভব হয়েছে বলে মত পরিবহন নিগমের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...