Friday, April 3, 2026

কোজাগরীর আরাধনায় ব্যস্ত ‘লক্ষ্মী কাকিমা’

Date:

Share post:

কোজাগরী লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) সকাল থেকেই ভয়ানক ব্যস্ততা বাংলার প্রতিটি ঘরে ঘরে। পাশাপাশি যেসব মণ্ডপে দুর্গাপুজো হয় সেখানেই মা লক্ষ্মীর আরাধনা হয়। তবে প্রতিবছরই এই বিশেষ দিনে রাজ্যবাসীর নজর থাকে হেভিওয়েটদের দিকে। সে রাজ্যের কোনও নেতা-মন্ত্রীই (Minister) হোন বা টলিপাড়ার সেলেব (Tollywood Celebrity), সবাই এই দিনে ধন সম্পত্তির দেবীর আরাধনায় ব্রতী হন। তবে লক্ষ্মীপুজোর প্রস্তুতি বলুন বা আরাধনা যাঁকে ছাড়া অসম্পূর্ণ তিনি অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Actress Aparajita Adhya)। তবে এবারে অপরাজিতার পুজো অন্যান্য বছরের তুলনায় হাবেভাবে অনেকটাই আলাদা। তিনি রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী এবিষয়ে কারও দ্বিমত নেই। কিন্তু এবছর তিনি ছোট পর্দার লক্ষ্মী কাকিমা সুপারস্টারও বটে। নিজের হাতে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টও করেছেন অপরাজিতা।

টলিপাড়ার তারকাদের মধ্যে অনেকের বাড়িতেই ঘটা করে লক্ষ্মীপুজো হয়। তবে তাঁদের মধ্যে অপরাজিতা আঢ্য একটু হলেও আলাদা। রবিবার সকাল থেকেই ধনদেবীর আরাধনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অপরাজিতা অর্থাৎ লক্ষ্মী কাকিমার বাড়িতে। বাড়ির মা, কাকিমা, জেঠিমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত কাজ তিনি সামলাচ্ছেন। বিগত দুবছর করোনা অতিমারির (Corona Pandemic) কারণে বাধ্য হয়েই পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও টান পড়েছিল কিন্তু দেবীর পুজোর সঙ্গে কোনওরকম আপস করেননি ছোট পর্দার লক্ষ্মী। কিন্তু চলতি বছর করোনার প্রকোপ কমতেই ফের স্বমহিমায় অপা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মী কাকিমা জানান, এবছর মায়ের বাঙালি থিম। ৩২ বছর ধরে শ্বশুরবাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা চলছে। লক্ষ্মীর বিসর্জন হয় না আর সেকারণেই দীর্ঘ ৩২ বছর ধরে মাটির লক্ষ্মীকেই রং করে পুজো করা হয়। পাশাপাশি এদিন ‘এলোঝেলো’ প্রসাদ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, এটা জিভে গজার মতো একটা জিনিস। লুচি মাঝ বরাবর কেটে টুইস্ট করে সেটাকে চিনির রসে দেওয়া হয়। এটা আমদের বাড়ির বিশেষ প্রসাদ। তবে ‘এলোঝেলো’-র পাশাপাশি থাকছে নাড়ু, মোয়া, বিভিন্ন ফল প্রসাদ, চিঁড়ের প্রসাদ। থাকছে খিচুড়ি, লাবড়া, আলুরদম, পাঁচ রকম ভাজা, ভেজ পকোড়া সহ একাধিক মেনু।

আরও পড়ুন:যোগীরাজ্যে অতিবৃষ্টির জেরে আত্মঘাতী কৃষক

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...