Wednesday, June 24, 2026

সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন মুসলমানরাই, ভাগবতকে পাল্টা তোপ ওয়েইসির

Date:

Share post:

ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। জনসংখ্যা বৃদ্ধির জন্য নাম না করে তিনি আঙ্গুল তুলেছিলেন দেশের মুসলিম সম্প্রদায়ের দিকে সেই প্রেক্ষিতেই এবার পাল্টা তোপ দাগলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)। তাঁর দাবি মুসলমানরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন। একই সঙ্গে তাঁর দাবি, ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হয়নি। বরং কমছে।

কিছু দিন আগে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে সওয়াল করেন সরসঙ্ঘচালক ভাগবত। তিনি বলেন, “ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য ঠিক না থাকলে তা ভৌগোলিক সীমানা পরিবর্তন করতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা কোনও ভাবেই অগ্রাহ্য করা যায় না।” একই সঙ্গে তিনি বলেন, “দেশের স্বার্থে একটি সামগ্রিক জনসংখ্যা নীতি গ্রহণের প্রয়োজন, যা সবার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য হবে।” ভাগবতের সেই মন্তব্যের পাল্টা তোপ দেগে শনিবার আসাদুদ্দিন বলেন, “আপনারা আতঙ্কিত হবেন না। মুসলমানদের জন্মহার বৃদ্ধি পাচ্ছে না। বরং কমছে।” এর সঙ্গে তিনি যোগ করেন, “কারা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন? আমরা (মুসলমান)। মোহন ভগবত এ নিয়ে কিছু বলেন না।”

এরপর কেন্দ্রীয় সরকারের রিপোর্ট তুলে ধরে ওয়েইসি জানান, “কেন্দ্রের তথ্যই বলছে মুসলিমদের জন্মহার ২ শতাংশ কমেছে। আপনি যদি তথ্য বিকৃত করেন, সেটা আপনার সমস্যা।” এক সুরে মোদিকে তোপ দেগে তিনি বলেন, “আপনি চাকরি দেবেন না, বেতনও বাড়াবেন না। ২০৬১ সাল পর্যন্ত দেশের অর্ধেক জনসংখ্যা খাবার এবং ওষুধের জন্য তাঁদের সন্তানদের উপর নির্ভরশীল হবে। কিন্তু কে তাদের খাওয়াবে? বিজেপি এবং আরএসএস সিদ্ধান্ত নিয়েছে যে, তারা খাওয়ার ব্যবস্থা না করে মুসলমানদের উপর হামলা করবে।”

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...