Wednesday, June 17, 2026

লেকটাউন-উল্টোডাঙা রুটে বন্ধ অটো চলাচল! চরম হয়রানির শিকার অফিস যাত্রীরা

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেই চরম হয়রানির (Extreme Harrasment) শিকার অফিস যাত্রীরা। সোমবার লেকটাউন-উল্টোডাঙা রুটে (Lake Town Ultodanga Route) বন্ধ অটো চলাচল। অভিযোগ, সোমবার অটো চালকদের (Auto Driver) বেধড়ক মারধর (Beaten) করে কয়েকজন দু*ষ্কৃতী। আর তারপরই অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চালকরা। অটোচালকরা সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার (Arrest) না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা কোনওমতেই অটো চালাবেন না।

লেকটাউন-উল্টোডাঙা রুটে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বিধাননগরের এই অটো রুট। রবিবার রাতে আচমকাই অটো চালকদের উপর চড়াও হয় দু*ষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন চালকরা। ঘটনার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। যাত্রীদের অভিযোগ, রোজদিনের মতো এদিন সকালেও লেকটাউনের অটো স্ট্যান্ডে (Auto Stand) আসেন নিত্যযাত্রীরা। তবে অফিস টাইমে (Office Time) অটো বন্ধ থাকতে দেখে চরম হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। অন্যদিকে এদিন বাসও (Bus) কম চলছিল বলে অভিযোগ। ফলে যাঁরা ট্রেন ধরতে উল্টোডাঙা যাচ্ছিলেন তাঁদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।

তবে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অটো চালানোর জন্য চালকদের উপর চাপ দিতে শুরু করে অটো ইউনিয়ন (Auto Union)। কিন্তু চালকরা নিজেদের অবস্থান থেকে সরেননি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চালকদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...